রিচার্জ জৈব বালাইনাশক
Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
রিচার্জ জৈব বালাইনাশক হল প্রাকৃতিকভাবে জন্মানো অণুজীবের একটি শক্তিশালী মিশ্রণ যাহা রোগবালাইমুক্ত মাটিতে পাওয়া যায়। এটি মাটিতে থাকা খারাপ ভাইরাস ও ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রন করে এবং গোবর ও অন্যান্য জৈবকে দ্রুত পঁচিয়ে ট্রাইকোডার্মা জৈব সারে পরিনত করে।
+8801723664609
Category: Fertilizer
রিচার্জ জৈব বালাইনাশক হল প্রাকৃতিকভাবে জন্মানো অণুজীবের একটি শক্তিশালী মিশ্রণ যাহা রোগবালাইমুক্ত মাটিতে পাওয়া যায়। এটি মাটিতে থাকা খারাপ ভাইরাস ও ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রন করে এবং গোবর ও অন্যান্য জৈবকে দ্রুত পঁচিয়ে ট্রাইকোডার্মা জৈব সারে পরিনত করে। প্রকৃতি প্রদত্ত গুনকে কাজে লাগিয়ে পোকামাকড়, নেমাটোড এবং ছত্রাকের আক্রমনের ক্ষতিকারক প্রভাব থেকে ফসলকে সুরক্ষা দেয় ও দীর্ঘ সময় টিকে থাকার সক্ষমতা যোগায়।
রিচার্জের মূল সুবিধা
রিচার্জ গাছকে পোকামাকড় ও রোগবালাইয়ের ক্ষতি থেকে বাঁচার জন্য সক্ষম করে তোলে। টমেটো ও অন্যান্য সবজিতে রিচার্জ ব্যবহারে ফল আর্মি ওয়ার্ম, জাব পোকা, মিলিবাগ, মাকড় মুক্ত খুবই পরিষ্কার ফল পাওয়া যায় এবং একই সাথে সুনসুনী পোকা ও সাদা মাছির সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। এছাড়াও খোলা মাঠের টমেটো ও অন্যান্য সবজিতে রিচার্জ ব্যবহারের ফলে পাউডারি মিলডিউ, শিকড় পচা ও ঝলসানো সহ ছত্রাক জনিত রোগের আক্রমনের মাত্রা অনেক কমিয়ে দেয়।মাটিস্থ খুদ্রঅণুজীবের পুনঃস্থাপন, বন্ধু পোকার বৃদ্ধিসহ স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা করার জন্য রিচার্জ খুব কার্যকর। রিচার্জের ব্যবহার ৬০-৭০% পর্যন্ত প্রচলিত কীটনাশকের ব্যবহার কমিয়ে দেয়।
রিচার্জ ব্যবহার করার সময় কি আশা করবেন?
রিচার্জমাটিতে বসবাসকারী ট্রাইকোডার্মা ও অন্যান্য উপকারী অনুজীবের সংখ্যা বাড়িয়েঅনুর্বর মাটিকে দ্রুত উর্বরতা দান করে এবং ক্ষতিকর ছত্রাককে ধংস করে।
মাটির গঠন ও বুনট উন্নত করে পানি ধারণ ক্ষমতা বাড়ায়। পানির অপচয় রোধ করে।
মাটির অম্লতা, লবনাক্ততা, বিষক্রিয়া প্রভৃতি রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
মাটি ও ফসলের রোগবালা্ই নিয়ন্ত্রণের মাধ্যমে রাসায়নিক বালাইনাশক ব্যবহারকে নিরুৎসাহিতকরার ফলে পরিবেশের উন্নতি ঘটেএবং বিষমুক্ত খাদ্য-শস্য উৎপাদনের সম্ভাবনাকে বহুগুনে বাড়িয়ে দেয়।
উদ্ভিদের বিভিন্ন প্রকার মাটিবাহিত রোগ যেমন-শিকড় ও কান্ড পঁচা, পাতা ঝলসানো ও দাগপড়া রোগ দমনে বিশেষ ভূমিকা রাখে।
মাটির ক্ষতিকর ব্যাকটেরিয়া, নেমাটোড ও প্যারাসাইট দমনে সহায়তা করে।
মাটির উর্বরতা বৃদ্ধি এবং গঠন উন্নত করে। ফলে শিকড় ও মূল সহজে মাটির গভীরে প্রবেশ করে।এছাড়াওগাছের শিকড় বৃদ্ধি পায়, যারফলে গাছ সঠিক মাত্রায় খাদ্য গ্রহন করতে পারে।
পোকামাকড় ও রোগবালাইয়ের বিরুদ্ধে গাছের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
মাটিতে অবস্থানকৃত পোকামাকড়ের পিউপা ধ্বংস করে।
এছাড়াও ফল, ফুল ও সবজীর ছত্রাকজনিত সমস্যার সমাধান করে।
গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানের বেশির ভাগের উপস্থিতির কারনে কমপক্ষে ৩০% রাসায়নিক সার সাশ্রয় হয়।
রিচার্জ ফসলের গুন ও মান অপরিবর্তীত রেখে প্রচলিত বালাইনাশকের তুলনায় ৭০% পর্যন্ত খরচ কমায়।
কখন এটি প্রয়োগ করতে হবে:
ফসল বিকাশের সকল পর্যায়ে বীজতলা থেকে প্রধান ফসলের ক্ষেত্র পর্যন্ত রিচার্জ প্রয়োগ করা যেতে পারে। চারা তৈরির সময় প্রয়োগ করা ভাল কারণ প্রাকৃতিক উপকারী জীবাণু চারাগুলিকে রুট জোন-অপ্টিমাইজিং ডেভেলপ করতে পারে এবং রোপণের জন্য মূল প্রস্তুত করতে পারে।
প্রথম প্রোয়োগ : জমি তৈরির সময় রিচার্জ প্রয়োগ করতে হবে।
দ্বিতীয় প্রোয়োগ : চারা রোপণের ০৩ দিন পর দ্বিতীয় প্রোয়োগটি করা যেতে পারে।
তৃতীয় প্রোয়োগ : চারা রোপণের ২৫-৩০ দিন পর তৃতীয় বার প্রোয়োগ করা উচিত।

প্রয়োগ মাত্রা(Application Rate):
১ লিটার পানিতে ৩ গ্রাম রিচার্জ মিশ্রিত করে ব্যবহার করতে হবে (৩-৪ কেজি/একর)।
সেচের পানির সাথেও প্রয়োগ করা যায়।
আমরা কে?
রুসল আইপিএম ফসল সুরক্ষা এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন জৈব-উদ্দিপক কীটপতঙ্গ নিয়ন্ত্রণ প্রযুক্তির নেতৃস্থানীয় প্রস্তুতকারক এবং সরবরাহকারী। আমরা আমাদের গ্রাহকদের জন্য ফেরোমোন টোপ এবং জৈব কীটনাশক ডিজাইন এবং উৎপাদন করি। আমরা বিশেষ পদ্ধতি ব্যবহার করে খাদ্য সরবরাহ শৃঙ্খলের সমস্ত পর্যায় রক্ষা করার জন্য জৈব-উদ্দিপক সমাধানগুলি প্রচার করি যা কীটনাশকের ব্যবহার হ্রাস করতে সাহায্য করে। এটা খাদ্য এবং অন্যান্য পণ্যকে কীটপতঙ্গের ক্ষতি থেকে রক্ষা করার একটি নিরাপদ, সুরক্ষিত, টেকসই এবং পরিবেশবান্ধব উপায়। রাসেল আইপিএমের সদর দপ্তর যুক্তরাজ্যের ডিসাইডে অবস্থিত। আমাদের পন্যসমুহের সিংহভাগ এখানেই উৎপাদিত হয়ে থাকে। এছাড়াও স্পেন, মরক্কো, আলজেরিয়া, জর্ডান এবং বাংলাদেশে আমাদের পাঁচটি বিপণন সহায়ক সংস্থা রয়েছে। আমরা একচেটিয়াভাবে বাংলাদেশে রাসেল আইপিএমের প্রতিনিধিত্ব করি।
«
Prev
1
/
1
Next
»
পেঁয়াজ পচা নিয়ন্ত্রণের জন্য লাইকোম্যামক্সের প্রভাব
আমের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞের মতামত
বিষমুক্ত ভাবে আম চাষ - আমের পোকা দমনের জন্য বায়োম্যাক্স, ফাইটোক্লিন এবং ফিজিমাইট ব্যবহার করুন।
আমের পোকামাকড়ের সমাধান - রুসল আইপিএম কর্তৃক উদ্ভাবিত জৈবপ্রযুক্তি ।
Recharge video
«
Prev
1
/
1
Next
»
User Reviews
0.0 out of 5
★★★★★
0
★★★★★
0
★★★★★
0
★★★★★
0
★★★★★
0
Write a review
Be the first to review “রিচার্জ জৈব বালাইনাশক” Cancel reply
You must be logged in to post a review.
No more offers for this product!
Related Products
Added to wishlistRemoved from wishlist 0





There are no reviews yet.