বাংলাদেশের অনলাইন কৃষি উপকরণ মার্কেটপ্লেস। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।বিনামূল্যে দোকান খুলুনহেল্পলাইন: 01324-445400

সাধারণ জিজ্ঞাসা

ক্রেতাদের জন্য

কীভাবে অর্ডার করব?

পণ্যের পাতায় “Add to cart” চাপুন, কার্টে গিয়ে চেকআউট করুন, নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিন। অর্ডার নিশ্চিত হলে এসএমএস পাবেন।

টাকা কীভাবে দেব?

ক্যাশ অন ডেলিভারি। পণ্য হাতে পেয়ে মূল্য ও ডেলিভারি চার্জ দেবেন।

ডেলিভারি চার্জ কত?

চার্জ বিক্রেতা ঠিক করেন এবং তা পণ্যের ওজন ও আপনার ঠিকানার ওপর নির্ভর করে। চেকআউটে চার্জ দেখানো হয়। বিস্তারিত: ডেলিভারি নীতিমালা।

কত দিনে পণ্য পাব?

ঢাকার ভেতরে আনুমানিক ১ থেকে ৩ কার্যদিবস, ঢাকার বাইরে আনুমানিক ৩ থেকে ৭ কার্যদিবস।

পণ্য নষ্ট বা ভুল এলে কী করব?

৭ দিনের মধ্যে অর্ডার নম্বর ও ছবিসহ জানান। নিয়ম দেখুন রিটার্ন ও রিফান্ড নীতিমালায়।

বিক্রেতা কে, তা কীভাবে জানব?

প্রতিটি পণ্যের পাতায় “Sold By” লেখার পাশে দোকানের নাম থাকে। নামে চাপলে দোকানের ঠিকানা, যোগাযোগ ও অন্য পণ্য দেখা যায়। সব দোকানের তালিকা: বিক্রেতা তালিকা।

পণ্যটি আমার জমি বা ফসলের জন্য ঠিক কি না, কাকে জিজ্ঞেস করব?

দোকানের পাতা থেকে সরাসরি বিক্রেতাকে জিজ্ঞেস করুন। সার ও বালাইনাশকের ক্ষেত্রে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিন।

বিক্রেতাদের জন্য

দোকান খুলতে কত টাকা লাগে?

কোনো টাকা লাগে না। নিবন্ধন ও পণ্য তোলা বিনামূল্যে, এবং বর্তমানে বিক্রির ওপর কোনো কমিশন নেই।

কীভাবে নিবন্ধন করব?

বিক্রেতা নিবন্ধন পাতায় গিয়ে দোকানের নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিন। ধাপে ধাপে নিয়ম ও ভিডিও আছে বিক্রেতা হোন পাতায়।

কী কী পণ্য বিক্রি করা যায়?

বীজ, সার, বালাইনাশক, চারা ও গাছ, টব, সেচ সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, মাছ ও গবাদিপশুর খামারের উপকরণ এবং নিরাপদ খাদ্য। যেসব পণ্য বিক্রিতে লাইসেন্স লাগে, তার লাইসেন্স আপনার থাকতে হবে।

ডেলিভারি কে দেবে?

আপনি নিজে। আপনার পছন্দের কুরিয়ারে পণ্য পাঠাবেন এবং ডেলিভারি চার্জ নিজেই ঠিক করবেন।

টাকা কীভাবে পাব?

ক্যাশ অন ডেলিভারির টাকা আপনার কুরিয়ার বা ডেলিভারিম্যানের মাধ্যমে সরাসরি আপনার কাছে আসে।

অর্ডার এলে কীভাবে জানব?

এসএমএস ও ইমেইলে জানানো হয়। Store Manager থেকে সব অর্ডার, স্টক ও বিক্রির হিসাব দেখা যায়।

উত্তর পাননি? যোগাযোগ করুন।

কৃষি উপকরণ বিক্রি করেন? কৃষিমেলায় দোকান খুলুন।

নিবন্ধন বিনামূল্যে। এখন বিক্রির ওপর কোনো কমিশন নেই।

কৃষিমেলা

বাংলাদেশের অনলাইন কৃষি উপকরণ মার্কেটপ্লেস। সরাসরি বিক্রেতার কাছ থেকে কিনুন, পণ্য হাতে পেয়ে মূল্য দিন।

2C/81, পারিজাত অ্যাপার্টমেন্ট, উত্তর আদাবর, শ্যামলী, ঢাকা 1207

কেনাকাটা
বিক্রেতা
সহায়তা
© 2026 KrishiMela.com.bd সর্বস্বত্ব সংরক্ষিত। পেমেন্ট: ক্যাশ অন ডেলিভারি। পরিচালনায় Drip Irrigation BD Ltd. (DIBL)
🛠️ Change
KrishiMela
Logo
Register New Account
Shopping cart