শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ২ অক্টোবর ২০২৬
krishimela.com.bd ওয়েবসাইট ও কৃষিমেলা মোবাইল অ্যাপ (একসঙ্গে “কৃষিমেলা”) ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
১. কৃষিমেলা কী
কৃষিমেলা একটি অনলাইন মার্কেটপ্লেস। এখানে স্বাধীন বিক্রেতারা নিজেদের দোকান খুলে কৃষি উপকরণ বিক্রি করেন। প্রতিটি পণ্যের পাতায় বিক্রেতার নাম দেখানো হয়। বিক্রয়ের চুক্তি হয় ক্রেতা ও ওই বিক্রেতার মধ্যে। কৃষিমেলা প্ল্যাটফর্ম পরিচালনা করে এবং বিরোধ হলে মধ্যস্থতা করে।
২. অ্যাকাউন্ট
- অ্যাকাউন্ট খুলতে সঠিক নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিতে হবে।
- নিজের পাসওয়ার্ড ও OTP গোপন রাখার দায়িত্ব আপনার।
- ভুয়া তথ্য, প্রতারণা বা অপব্যবহার দেখা গেলে কৃষিমেলা অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করতে পারে।
৩. অর্ডার ও মূল্য
- পণ্যের দাম, স্টক ও ডেলিভারি চার্জ বিক্রেতা ঠিক করেন। দাম বাংলাদেশি টাকায় দেখানো হয়।
- অর্ডার দেওয়ার পর বিক্রেতা তা নিশ্চিত করলে অর্ডার চূড়ান্ত হয়। স্টক না থাকলে বা দামে স্পষ্ট ভুল থাকলে বিক্রেতা অর্ডার বাতিল করতে পারেন।
- পণ্য পাঠানোর আগে ক্রেতা অর্ডার বাতিল করতে পারেন।
- পেমেন্ট পদ্ধতি ক্যাশ অন ডেলিভারি। বিস্তারিত: ডেলিভারি নীতিমালা।
৪. রিটার্ন ও রিফান্ড
পণ্য নষ্ট, ভুল বা বর্ণনার সঙ্গে অমিল হলে ৭ দিনের মধ্যে জানাতে হবে। পূর্ণ নিয়ম: রিটার্ন ও রিফান্ড নীতিমালা।
৫. বিক্রেতার দায়িত্ব
- পণ্যের নাম, ছবি, পরিমাণ, মেয়াদ ও দাম সঠিকভাবে দিতে হবে।
- নিজের স্টকে থাকা পণ্যই বিক্রির জন্য তুলতে হবে এবং সময়মতো নিরাপদে পাঠাতে হবে।
- বীজ, সার ও বালাইনাশকসহ যেসব পণ্য বিক্রিতে সরকারি নিবন্ধন বা লাইসেন্স লাগে, সেই অনুমোদন থাকা এবং আইন মেনে চলা বিক্রেতার দায়িত্ব। কৃষিমেলা প্রয়োজনে লাইসেন্সের কপি চাইতে পারে।
- নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ বা অনুমোদনহীন পণ্য বিক্রি করা যাবে না।
- ক্রেতার তথ্য শুধু অর্ডার পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা যাবে।
- ক্রেতার অভিযোগে দ্রুত সাড়া দিতে হবে এবং রিটার্ন নীতিমালা মানতে হবে।
৬. বিক্রেতার ফি
বর্তমানে দোকান খোলা ও পণ্য তোলা বিনামূল্যে, এবং বিক্রির ওপর কৃষিমেলা কোনো কমিশন নিচ্ছে না। ভবিষ্যতে ফি বা কমিশন চালু করা হলে কমপক্ষে ৩০ দিন আগে বিক্রেতাদের জানানো হবে।
৭. যা করা যাবে না
- অন্যের ছবি, লেখা বা ব্র্যান্ড অনুমতি ছাড়া ব্যবহার করা।
- ভুয়া রিভিউ, ভুয়া অর্ডার বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া।
- সাইট বা অ্যাপের নিরাপত্তা নষ্ট করার চেষ্টা করা।
- কৃষির সঙ্গে সম্পর্কহীন বা বেআইনি পণ্য বিক্রি করা।
৮. পণ্যের ব্যবহার ও পরামর্শ
সার, বালাইনাশক ও অন্যান্য উপকরণ ব্যবহারের আগে প্যাকেটের নির্দেশনা পড়ুন এবং প্রয়োজনে কৃষি কর্মকর্তার পরামর্শ নিন। সাইটের ব্লগ বা পণ্যের বর্ণনায় দেওয়া তথ্য সাধারণ ধারণার জন্য, এটি পেশাদার পরামর্শের বিকল্প নয়।
৯. দায়ের সীমা
পণ্যের মান, পরিমাণ ও ডেলিভারির প্রাথমিক দায় সংশ্লিষ্ট বিক্রেতার। কৃষিমেলা অভিযোগ মীমাংসায় সাহায্য করবে এবং নিয়ম না মানা বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইনে যতটুকু অনুমোদিত, তার বাইরে পরোক্ষ ক্ষতির জন্য কৃষিমেলা দায়ী থাকবে না।
১০. গোপনীয়তা
আপনার তথ্য কীভাবে ব্যবহার হয় তা জানতে গোপনীয়তা নীতিমালা দেখুন।
১১. শর্ত পরিবর্তন
কৃষিমেলা প্রয়োজনে এই শর্ত হালনাগাদ করতে পারে। পরিবর্তিত শর্ত এই পাতায় প্রকাশের দিন থেকে কার্যকর হবে।
১২. প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
যোগাযোগ
ফোন: 01324-445400 | ইমেইল: info@krishimela.com.bd
