বাংলাদেশের অনলাইন কৃষি উপকরণ মার্কেটপ্লেস। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।বিনামূল্যে দোকান খুলুনহেল্পলাইন: 01324-445400

আমাদের সম্পর্কে

কৃষিমেলা (KrishiMela) বাংলাদেশের একটি অনলাইন কৃষি উপকরণ মার্কেটপ্লেস। বীজ, সার, বালাইনাশক, চারা, সেচ সরঞ্জাম ও কৃষি যন্ত্রপাতির বিক্রেতারা এখানে নিজেদের দোকান খোলেন, আর কৃষক, ছাদবাগানি ও খামারিরা সরাসরি তাঁদের কাছ থেকে কেনেন।

কেন কৃষিমেলা

ভালো মানের কৃষি উপকরণ খুঁজে পাওয়া অনেক সময় কঠিন, বিশেষ করে ঢাকার বাইরে। দাম মিলিয়ে দেখা যায় না, আসল-নকল বোঝা যায় না, আর দোকানে গিয়ে পণ্য না পেলে পুরো দিনটাই নষ্ট হয়। কৃষিমেলায় এক জায়গায় অনেক বিক্রেতার পণ্য, দাম ও রিভিউ দেখে অর্ডার করা যায়, আর পণ্য হাতে পেয়ে টাকা দেওয়া যায়।

কীভাবে কাজ করে

  • ক্রেতার জন্য: পণ্য বেছে অর্ডার করুন। বিক্রেতা কুরিয়ার বা হোম ডেলিভারিতে পণ্য পাঠাবেন। পণ্য বুঝে নিয়ে মূল্য পরিশোধ করুন (ক্যাশ অন ডেলিভারি)।
  • বিক্রেতার জন্য: বিনামূল্যে নিবন্ধন করে নিজের নামে দোকান খুলুন। পণ্যের দাম ও ডেলিভারি চার্জ আপনিই ঠিক করবেন। চালু করার এই সময়ে কৃষিমেলা বিক্রির ওপর কোনো কমিশন নিচ্ছে না।

এক নজরে

  • ১,০০০-এর বেশি পণ্য
  • ৫০-এর বেশি সক্রিয় বিক্রেতার দোকান
  • বিক্রেতারা দেশের বিভিন্ন জেলায় কুরিয়ারে পণ্য পাঠান
  • পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ
  • পণ্য নষ্ট বা ভুল এলে ৭ দিনের মধ্যে জানানোর সুযোগ

কারা পরিচালনা করে

কৃষিমেলা পরিচালনা করছে Drip Irrigation BD Ltd. (DIBL)-এর টিম। DIBL ২০১৯ সাল থেকে বাংলাদেশে ড্রিপ, স্প্রিংকলার ও ফগার সেচ প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং কৃষিমেলার অন্যতম প্রধান বিক্রেতা।

আমাদের প্রতিশ্রুতি

  • প্রতিটি দোকানের নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য ক্রেতার কাছে খোলা থাকবে।
  • ক্রেতার অভিযোগ এলে আমরা বিক্রেতার সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব।
  • বারবার অভিযোগ আসা বা নিম্নমানের পণ্য বিক্রি করা দোকান বন্ধ করে দেওয়া হবে।

সব পণ্য দেখুন | বিক্রেতা হোন | যোগাযোগ করুন

কৃষি উপকরণ বিক্রি করেন? কৃষিমেলায় দোকান খুলুন।

নিবন্ধন বিনামূল্যে। এখন বিক্রির ওপর কোনো কমিশন নেই।

কৃষিমেলা

বাংলাদেশের অনলাইন কৃষি উপকরণ মার্কেটপ্লেস। সরাসরি বিক্রেতার কাছ থেকে কিনুন, পণ্য হাতে পেয়ে মূল্য দিন।

2C/81, পারিজাত অ্যাপার্টমেন্ট, উত্তর আদাবর, শ্যামলী, ঢাকা 1207

কেনাকাটা
বিক্রেতা
সহায়তা
© 2026 KrishiMela.com.bd সর্বস্বত্ব সংরক্ষিত। পেমেন্ট: ক্যাশ অন ডেলিভারি। পরিচালনায় Drip Irrigation BD Ltd. (DIBL)
🛠️ Change
KrishiMela
Logo
Register New Account
Shopping cart