ফেরোমন জৈব বালাইনাশক
Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
ফেরোমন জৈব বালাইনাশক ভিত্তিক পর্যবেক্ষক (মনিটরিং) এবং কীটপতঙ্গ দমন (কন্ট্রোল) প্রোডাক্ট উৎপাদনে বিশ্বব্যাপী একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। রুসল আইপিএম বিশ্বব্যাপী এযাবৎ ১৫০ টিরও অধিক ক্ষতিকর পোকার ফেরোমন ডিস্পেন্সার উৎপাদন করেছে।
+8801723664609
Category: Bio Pesticide
রুসল আইপিএম ফেরোমন জৈব বালাইনাশক ভিত্তিক পর্যবেক্ষক (মনিটরিং) এবং কীটপতঙ্গ দমন (কন্ট্রোল) প্রোডাক্ট উৎপাদনে বিশ্বব্যাপী একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। রুসল আইপিএম বিশ্বব্যাপী এযাবৎ ১৫০ টিরও অধিক ক্ষতিকর পোকার ফেরোমন ডিস্পেন্সার উৎপাদন করেছে। বিগত দুই দশকেরও অধিক সময় ধরে রুসল আইপিএম মনিটরিং এর সাথে কীটপতঙ্গ দমনের জন্য ফেরোমন ভিত্তিক দমন ব্যবস্থাপনা (কন্ট্রোল সিস্টেম): মেটিং ডিসরাপশন, লিওর এন্ড কিল এবং মাস ট্র্যাপিং উদ্ভাবন এবং বাজারজাতকরে আসছে।

ফেরোমোন কী?
ফেরোমন হল রাসায়নিক সংকেত যা কীটপতঙ্গ একে অন্যের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করে। সেক্স ফেরোমন স্ত্রী পোকা নিঃসরণ করে যা মিলনের জন্য পুরুষ পোকাকে তাদের উপস্থিতি জানায়। স্ত্রী পোকা এই রাসায়নিক সংকেত নিঃসরণ করে যা বাতাসে ভেসে পুরুষ পোকার নিকট পৌঁছায় এবং পুরুষ পোকা এই সংকেত অনুসরন করে উড়ে গিয়ে স্ত্রী পোকার নিকট পৌঁছায় এবং পরবর্তীতে স্ত্রী পোকার সাথে মিলিত হয়।
ফেরোমন ব্যবহারের উপকারীতা সমুহঃ
অল্পমাত্রায় অধিক কার্যকরী
প্রজাতি নির্দিষ্ট
জৈব এবং রাসায়নিক নিয়ন্ত্রন পদ্ধতির সাথে সামঞ্জস্যপুর্ন
জনস্বাস্থ্য, পরিবেশ কিংবা বাস্তুসংস্থানের জন্য ক্ষতিকর নয়
উপকারী পোকা কিংবা পরাগায়নে সাহায্যকারী পোকাকে প্রভাবিত করেনা
বিষমুক্ত ফল ও শাকসবজি উৎপাদন নিশ্চিত করে
ইহা একটি পরিবেশ বান্ধব কীটপতঙ্গ দমন ব্যবস্থাপনা
রুসল আইপিএম এরউদ্ভাবিত কিছু সেক্স ফেরমোন লিওর:
লিওম্যাক্স (Leomax)
টার্গেট ফসলঃ বেগুণ
টার্গেট পোকাঃ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারি পোকা -Brinjal Shoot & Fruit Borer (Leucinodesorbonalis)
প্রয়োগ মাত্রাঃ ৪০ ট্র্যাপ/হেক্টর
বেগুনের ডগা ও ফল ছিদ্রকারি পোকা
কিউলিওর ব্যাক (Qlure BAC)
টার্গেট ফসলঃ সকল লাউ জাতীয় (Cucurbit) সবজি।
টার্গেট পোকাঃ মাছি পোকা (Bactroceracucurbitae)।
প্রয়োগ মাত্রাঃ ৪০ ট্র্যাপ/হেক্টর।

মাছি পোকা
এক্সলিওর এমই (Xlure ME)
টার্গেট ফসলঃ আম, পেয়ারা, লিচু, কমলা, লেবু, কুল ইত্যাদি।
টার্গেট পোকাঃ ফলের মাছি পোক (Bactroceradorsalis)।
প্রয়োগ মাত্রাঃ ৪০ ট্র্যাপ/হেক্টর।
ফলের মাছি পোকা
টুটা লিওর (Tutaabsoluta lure)
টার্গেট ফসলঃ টমেটো।
টার্গেট পোকাঃ টমেটো লিফ মাইনা (Tutaabsoluta)।
প্রয়োগ মাত্রাঃ ২-৩ ট্র্যাপ/হেক্টর।
টমেটো লিফ মাইনা
এক্সলিওর এসপিএল (Xlure SPL)
টার্গেট ফসলঃ ফুলকপি, আলু, ঢেঁড়স, তামাক, তুলা ইত্যাদি।
টার্গেট পোকাঃ Spodoptera litura
প্রয়োগ মাত্রাঃ ২-৩ ট্র্যাপ/হেক্টর
স্পডপটেরা লিটুরা
এক্সলিওরএফ এফডাব্লিউ (Xlure FAW)
টার্গেট ফসলঃ ভুট্টা
টার্গেট পোকাঃ ফল আর্মি ওয়ার্ম (Spodopterafrugiperda)
প্রয়োগ মাত্রাঃ ১-২ ট্র্যাপ/হেক্টর

ফল আর্মি ওয়ার্ম
এক্সলিওর মারুকা (Xlure Maruca)
টার্গেট ফসলঃ শিম
টার্গেট পোকাঃ শিমের ফল ছিদ্রকারী পোকা (Marucavitrata)
প্রয়োগ মাত্রাঃ ৬৫-৭০ ট্র্যাপ/হেক্টর
শিমের ফল ছিদ্রকারী পোকা
টোবাকো বিটল লিওর (Tobacco beetle Lure)
টার্গেট ফসলঃ গুদামজাত তামাক
টার্গেট পোকাঃ টোবাকো বিটল- Tobacco bettle (Lasiodermaserricorne)
প্রয়োগ মাত্রাঃ ১ ট্র্যাপ/১০ মিটার
টোবাকো বিটল
ফেরোমন জৈব বালাইনাশক
রুসল আইপিএম ফসল সুরক্ষা এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন জৈব-উদ্দিপক কীটপতঙ্গ নিয়ন্ত্রণ প্রযুক্তির নেতৃস্থানীয় প্রস্তুতকারক এবং সরবরাহকারী। আমরা আমাদের গ্রাহকদের জন্য ফেরোমোন টোপ এবং জৈব কীটনাশক ডিজাইন এবং উৎপাদন করি। আমরা বিশেষ পদ্ধতি ব্যবহার করে খাদ্য সরবরাহ শৃঙ্খলের সমস্ত পর্যায় রক্ষা করার জন্য জৈব-উদ্দিপক সমাধানগুলি প্রচার করি যা কীটনাশকের ব্যবহার হ্রাস করতে সাহায্য করে। এটা খাদ্য এবং অন্যান্য পণ্যকে কীটপতঙ্গের ক্ষতি থেকে রক্ষা করার একটি নিরাপদ, সুরক্ষিত, টেকসই এবং পরিবেশবান্ধব উপায়। রাসেল আইপিএমের সদর দপ্তর যুক্তরাজ্যের ডিসাইডে অবস্থিত। আমাদের পন্যসমুহের সিংহভাগ এখানেই উৎপাদিত হয়ে থাকে। এছাড়াও স্পেন, মরক্কো, আলজেরিয়া, জর্ডান এবং বাংলাদেশে আমাদের পাঁচটি বিপণন সহায়ক সংস্থা রয়েছে। আমরা একচেটিয়াভাবে বাংলাদেশে রাসেল আইপিএমের প্রতিনিধিত্ব করি।
«
Prev
1
/
1
Next
»
পেঁয়াজ পচা নিয়ন্ত্রণের জন্য লাইকোম্যামক্সের প্রভাব
আমের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞের মতামত
বিষমুক্ত ভাবে আম চাষ - আমের পোকা দমনের জন্য বায়োম্যাক্স, ফাইটোক্লিন এবং ফিজিমাইট ব্যবহার করুন।
আমের পোকামাকড়ের সমাধান - রুসল আইপিএম কর্তৃক উদ্ভাবিত জৈবপ্রযুক্তি ।
Recharge video
«
Prev
1
/
1
Next
»
User Reviews
0.0 out of 5
★★★★★
0
★★★★★
0
★★★★★
0
★★★★★
0
★★★★★
0
Write a review
Be the first to review “ফেরোমন জৈব বালাইনাশক” Cancel reply
You must be logged in to post a review.
No more offers for this product!
Related Products
Added to wishlistRemoved from wishlist 0
Added to wishlistRemoved from wishlist 0
Added to wishlistRemoved from wishlist 0




There are no reviews yet.